India vs England | ভয়াবহ ট্রাফিক! টসের সময় পৌঁছতেই পারলো না ভারতীয় টিম, বাদ বৈভবও!

Saturday, July 11 2026, 4:34 pm
India vs England | ভয়াবহ ট্রাফিক! টসের সময় পৌঁছতেই পারলো না ভারতীয় টিম, বাদ বৈভবও!
highlightKey Highlights

টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা। কিন্তু সেসময় পর্যন্ত টিম হোটেল থেকে মাঠ পর্যন্ত পৌঁছতেই পারেনি টিম ইন্ডিয়া।


শনিবার ভারত ও ইংল্যান্ডের টি-২০ সিরিজের শেষ ম্যাচ আয়োজিত হচ্ছে সাউদাম্পটনে। ম্যাচ শুরুর আগেই একরের পর এক বিপর্যয়ে বিধস্ত ভারতীয় দল। এদিন ভারতীয় সময় সন্ধে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটায় টস হওয়ার কথা ছিল। সময়মতো স্টেডিয়ামে পৌঁছতেই পারেনি ভারতীয় টিমের বাস। নির্ধারিত সময়েরও প্রায় ১৫ মিনিট পর মাঠে পৌঁছলো তাঁরা। সূত্রের খবর, সাউদাম্পটনে সপ্তাহান্তের সকাল থেকে প্রবল ট্রাফিক জ্যাম। তাঁর জেরেই এই বিপত্তি ঘটেছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত সাড়ে সাতটায় ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বৈভব সূর্যবংশীকে বাদ পড়তে হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File