India vs Brazil | ফুটবল-উন্মাদনায় সরগরম যুবভারতী ক্রীড়াঙ্গন, ভারত-ব্রাজিল ম্যাচের আগে নিরাপত্তা তুঙ্গে

Thursday, October 1 2026, 4:31 pm
India vs Brazil | ফুটবল-উন্মাদনায় সরগরম যুবভারতী ক্রীড়াঙ্গন, ভারত-ব্রাজিল ম্যাচের আগে নিরাপত্তা তুঙ্গে
highlightKey Highlights

শনিবাসরীয় সন্ধ্যায় ভারত-ব্রাজিল (India vs Brazil) আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ।


যুবভারতীতে সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামাকে আটকে দিয়েছেন খালিদ জামিলের ছেলেরা। এবার সামনে বিশ্বজয়ী ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসের মতো মহাতারকারা আসছে শহরে। ইতিমধ্যেই নতুন রং করা হচ্ছে স্টেডিয়ামের দেওয়ালে। দর্শকদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সমর্থকদের জানানো হয়েছে, মাদক, লেজার লাইট, ব্যানার ও জলের বোতল মাঠে নিয়ে যাওয়া যাবে না। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ম্যাচ আয়োজনের লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠের আশপাশে বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ বোর্ড। থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। ম্যাচের দিন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার রাতে কলকাতায় পা রাখবে ব্রাজিল ফুটবল দল। তার আগেই কড়া নিরাপত্তা স্টেডিয়াম চত্বরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File