India vs Afghaistan Series | ভারত বনাম আফগানিস্তান সিরিজের দল ঘোষণা BCCI-এর, তালিকায় নেই হার্দিক!

Tuesday, September 1 2026, 4:34 pm
India vs Afghaistan Series | ভারত বনাম আফগানিস্তান সিরিজের দল ঘোষণা BCCI-এর, তালিকায় নেই হার্দিক!
highlightKey Highlights

দিল্লিতে হতে চলা এই সিরিজে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও জশপ্রীত বুমরাহ। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক এবং তিলক ভার্মাকে সহ-অধিনায়ক করা হয়েছে।


আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের। এই সিরিজে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক এবং তিলক ভার্মাকে সহ-অধিনায়ক করা হয়েছে। একনজরে গোটা ভারতীয় দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ*, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা*। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। নীতীশ কুমার, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা এবং বুমরাহর অংশগ্রহণ তাঁদের ফিটনেসের ওপর নির্ভর করছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File