India-UK | ভারত-ব্রিটেনের চুক্তির মাধ্যমে আজ থেকে সস্তা হচ্ছে দামি স্কচ হুইস্কি থেকে বিদেশি গাড়ি-কসমেটিক্স আরও অনেক কিছু!
Wednesday, July 15 2026, 2:15 pm

Key Highlightsআজ থেকে চালু হচ্ছে ভারত-ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি।
আজ থেকে চালু হচ্ছে ভারত-ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি। আর এই চুক্তির ফলে বিশ্বের অন্যতম কনজিউমার মার্কেট খুলে যাচ্ছে ভারতের সামনে। ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির প্রথম যে প্রভাব লক্ষ্য করা যাবে, তা হল বিভিন্ন ব্রিটিশ পণ্যের দাম কমা। বিদেশি স্কচ হুইস্কি, জিন, প্রিমিয়াম ব্রিটিশ গাড়ি,বিভিন্ন কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী, চকোলেট, বিস্কুট, মেডিক্যাল ডিভাইসের দাম কমবে। উল্লেখ্য, এই চুক্তির ফলে ভারতের রফতানি করা পণ্যের ৯৯ শতাংশের উপরই কোনও শুল্ক লাগবে না। অর্থাৎ আগে ব্রিটেনে যে ভারতীয় পণ্যের উপরে ইমপোর্ট ডিউটি বা আমদানি শুল্ক বসত, তা এবার থেকে আর লাগবে না।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত
- ব্রিটেন
- চুক্তি স্বাক্ষর


