Pakistan | পাকিস্তান আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্কের বার্ষিক বৈঠকের সভাপতিত্ব পেতেই খোঁচা ভারতের!
Monday, October 19 2026, 4:36 pm

Key Highlights২০২৭ সালের আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্কের বার্ষিক বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে পাকিস্তান।
২০২৭ সালের আইএমএফ ও বিশ্ব ব্যাঙ্কের বার্ষিক বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ১৯৫৩ সালের পর প্রথম এই দায়িত্ব পাওয়ায় এটিকে বিশ্ব অর্থনীতির নেতৃত্বে ফেরা বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে এই দাবিকে নস্যাৎ করে আইএমএফের ভারতের প্রাক্তন অধিকর্তা কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যন জানিয়েছেন, এটি কোনো ক্ষমতার আসন নয়, বরং নিয়ম মেনে ঘুরে আসা একটি আনুষ্ঠানিক দায়িত্ব মাত্র। যেমন— ২০২৬ সালে প্যারাগুয়ে এবং ২০২৫ সালে কেপ ভার্দে এই দায়িত্ব পালন করেছে। অন্যদিকে, তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান বর্তমানে আইএমএফের একাধিক বড় ঋণ কর্মসূচির ওপর নির্ভর করছে। সমালোচকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে সভাপতিত্ব পাওয়া এবং বিশ্ব অর্থনীতিতে প্রকৃত নেতৃত্ব দেওয়ার মধ্যে বিস্তর তফাত রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভারত


