Sri Lanka-India | শ্রীলঙ্কার সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের, আধুনিক হবে বিমানবাহিনী!

Thursday, September 10 2026, 12:23 pm
Sri Lanka-India | শ্রীলঙ্কার সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের, আধুনিক হবে বিমানবাহিনী!
highlightKey Highlights

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফরে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।


শ্রীলঙ্কার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত করল ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফরে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে ভারতের সহায়তায় শ্রীলঙ্কার বায়ুসেনার পুরনো এল-৭০ আকাশ প্রতিরক্ষা কামানগুলিকে আধুনিক প্রযুক্তিতে উন্নত করা হবে। এ ছাড়া সামরিক প্রশিক্ষণ, জাতীয় ক্যাডেট কর্পসের যুব বিনিময় এবং দুই দেশের প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো নিয়ে চুক্তি হয়েছে। বৈঠকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে আশ্বাস দেন, শ্রীলঙ্কার মাটি কখনও ভারতের নিরাপত্তা-বিরোধী কাজে ব্যবহৃত হতে দেবেন না। একই সাথে দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি ৩টি বেইলি সেতুর ভার্চুয়াল উদ্বোধন করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File