Indus Water Treaty | সিন্ধু জলচুক্তি নিয়ে Hague-এর সালিশি আদালতের রায় খারিজ করল ভারত!

Monday, August 31 2026, 4:21 pm
Indus Water Treaty | সিন্ধু জলচুক্তি নিয়ে Hague-এর সালিশি আদালতের রায় খারিজ করল ভারত!
highlightKey Highlights

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে দ্য হেগের (Hague tribunal) তথাকথিত সালিশি আদালতের রায় সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।


সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে দ্য হেগের (Hague tribunal) তথাকথিত সালিশি আদালতের রায় সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, বেআইনিভাবে গঠিত এই সংস্থার কোনও আদেশ মানবে না নয়াদিল্লি।সোমবার হেগের আদালত দাবি করে, ১৯৬০ সালের চুক্তিটি এখনও কার্যকর রয়েছে এবং ভারতের তা স্থগিত রাখার সিদ্ধান্ত সঠিক নয়। তবে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে ভারত জানিয়েছে, বিশ্বব্যাংকের নিয়ম লঙ্ঘন করে এই আদালত তৈরি হয়েছে। পহেলগাঁও হামলার পর ২০২৫ সালে নেওয়া সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তেই অটল থাকবে ভারত এবং নিজস্ব জলবিদ্যুৎ প্রকল্পগুলির কাজ স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File