India-Pak Border | ভারত-পাকিস্তান সীমান্তের রেল লাইনে বিস্ফোরণ! অল্পের জন্যে বাঁচলেন যাত্রীরা, তদন্তে ATS

Wednesday, November 4 2026, 3:31 am
India-Pak Border | ভারত-পাকিস্তান সীমান্তের রেল লাইনে বিস্ফোরণ! অল্পের জন্যে বাঁচলেন যাত্রীরা, তদন্তে ATS
highlightKey Highlights

মঙ্গলবার রাতে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে অনুপগড়-সুরতগড় রেল লাইনে ঘটনাটি ঘটে।


ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে রেল লাইনে আচমকা বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনুপগড়-সুরতগড় রেলপথ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ অনুপগড় থেকে সুরতগড়গামী অনুপগড়-ভাটিন্ডাগামী এক্সপ্রেস ওই এলাকা পেরিয়ে যায়। তাঁর ঠিক ৪৫ মিনিট পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রেল লাইনে। বিস্ফোরণের অভিঘাতে রেল লাইনের নীচে প্রায় দু’ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। দুটি কংক্রিটের পিলার এবং বেশ কয়েকটি স্লিপার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত। ট্রেন সময়ের আগেই বেরিয়ে যাওয়ায় প্রাণহানি রোখা গিয়েছে। রাত প্রায় দুটো নাগাদ ঘটনাস্থলে আসে অ্যান্টি-টেররিজ়ম স্কোয়াড (ATS), গোয়েন্দা বিভাগ (CID) ও ডগ স্কোয়াড। রেললাইন উড়িয়ে দিয়ে যাত্রীবাহী ট্রেনের ক্ষতি করার কোনও ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File