India-Pak match | রবিতে ভারত-পাকিস্তান মহারণ! করমর্দন নিয়ে কী বললেন সলমন-সূর্যকুমার?
Saturday, February 14 2026, 5:17 pm

Key Highlightsপহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথামাফিক বিপক্ষের সঙ্গে হাত মেলাননি ক্রিকেটাররা।
পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু করমর্দন করেনি। রবিবার মহারণে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাবেন কিনা তাই নিয়ে প্রশ্ন জাগছে। পাক অধিনায়ক সলমন আলি আঘাকে প্রশ্ন করা হলে তিনি সাসপেন্স রেখে বলে যান, “করমর্দনের বিষয়টি আপনারা মাঠেই দেখতে পাবেন। একই সুর শোনা গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের গলাতেও। তিনিও আঘার মতো বলে গেলেন, “আমরা টসেই করমর্দনের ব্যাপারটা দেখব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।” সূর্য একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন, রবিবার অভিষেক শর্মার কামব্যাক হতে চলেছে।
- Related topics -
- দেশ
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট বিশ্বকাপ
- টি টোয়েন্টি
- ওডিআই বিশ্বকাপ
- পাকিস্তান
- ভারত
- সূর্যকুমার যাদব


