Trump-Modi | মার্কিন মাদক তালিকায় ভারত, তবু মোদীর প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প!

Thursday, September 17 2026, 3:53 pm
Trump-Modi | মার্কিন মাদক তালিকায় ভারত, তবু মোদীর প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প!
highlightKey Highlights

মার্কিন সরকারের প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ মাদক তালিকায় ভারতের নাম থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন সরকারের প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ মাদক তালিকায় ভারতের নাম থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ আফিম চাষ রোধ ও পাচার চক্র নিয়ন্ত্রণে দিল্লির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। রিপোর্টে জানানো হয়েছে, ভারতের নাম তালিকায় আসার পেছনে তার ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যপথ বড় কারণ, তবে ভারত তার মাদকবিরোধী লড়াইয়ে ব্যর্থ নয়। আফগানিস্তান বা কলম্বিয়ার মতো দেশকে ‘ব্যর্থ’ চিহ্নিত করা হলেও ভারতের ক্ষেত্রে সেই অভিযোগ ওঠেনি। বরং বিশ্বজুড়ে সিন্থেটিক মাদকের দাপট রুখতে ভারতের ফার্মা ও কেমিক্যাল শিল্পের সহায়তায় যৌথভাবে কাজ চালিয়ে যেতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে উন্মুখ ট্রাম্প প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File