India-New Zealand | সস্তা হবে নিউ জ়িল্যান্ডের ফল, অক্টোবরে কার্যকর ভারত-নিউ জ়িল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি!

Friday, September 4 2026, 9:09 am
India-New Zealand | সস্তা হবে নিউ জ়িল্যান্ডের ফল, অক্টোবরে কার্যকর ভারত-নিউ জ়িল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি!
highlightKey Highlights

আগামী অক্টোবর থেকে ভারত-নিউ জ়িল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হতে চলেছে।


আগামী অক্টোবর থেকে ভারত-নিউ জ়িল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হতে চলেছে। এর ফলে নিউ জ়িল্যান্ডের উন্নত মানের আপেল, কিউই, অ্যাভোকাডোর মতো ফল কম দামে পাবেন ভারতীয় গ্রাহকেরা। অন্যদিকে, ভারত থেকে রপ্তানি হওয়া বস্ত্র, চামড়া ও ইঞ্জিনিয়ারিং পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে নিউ জ়িল্যান্ড। গত ২৭ এপ্রিল ভারতে এই ঐতিহাসিক চুক্তিতে সই করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও নিউ জ়িল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলে। দেশীয় স্বার্থ রক্ষায় দুগ্ধজাত পণ্যকে অবশ্য চুক্তির বাইরে রাখা হয়েছে। বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আগামী ১৫ বছরে ভারতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে নিউ জ়িল্যান্ড। এছাড়া ভারতীয় দক্ষ পেশাদারদের জন্য চালু হবে বিশেষ ভিসা পরিষেবা, যা কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File