India-Netherlands | লিথোগ্রাফির সঙ্গে চুক্তি টাটা ইলেকট্রনিক্সের, ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর
Sunday, May 17 2026, 5:03 am

Key Highlightsশনিবার হেগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সেমিকন্ডাক্টর-সহ একাধিক চুক্তিও স্বাক্ষর করেছে দুই দেশ।
পাঁচ দেশে বিশেষ সফরে ইউরোপে গিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে নেদারল্যান্ডসে রয়েছেন তিনি। শনিবার হেগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা জানিয়ে মোদী বলেন, ‘নেদারল্যান্ডস এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় অংশীদার।’ বৈঠকের শেষে একাধিক চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। নেদারল্যান্ডসের সংস্থা অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস লিথোগ্রাফির সঙ্গে চুক্তি করলো টাটা ইলেকট্রনিক্স। গুজ়রাটের ঢোলেরায় দেশের প্রথম ৩০০ মিমি ফ্রন্ট-এন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা দেবে ASML।


