India-Nepal Border | অশান্তি থামছে না নেপালে, আঁচ পড়তে পারে ভারতেও! সীমান্ত এলাকায় জোরদার করা হল নিরাপত্তা

Wednesday, August 5 2026, 6:00 pm
India-Nepal Border | অশান্তি থামছে না নেপালে, আঁচ পড়তে পারে ভারতেও! সীমান্ত এলাকায় জোরদার করা হল নিরাপত্তা
highlightKey Highlights

পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা নেপাল থেকে ভারতে যাতে প্রবেশের চেষ্টা করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় জোরদার করা হল নিরাপত্তা।


গত ২৬ জুলাই রাত থেকে অশান্ত নেপাল। বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ধর্মীয় সংগঠনগুলো সরকারের কাছে ১৫ দফা দাবিপত্র জমা দিয়ে নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে। সুনসারি জেলার দেওয়ানগঞ্জে ঘটে যাওয়া হিংসার কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়নের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে চাপে বালেন শাহের সরকার। এই পরিস্থিতিতে অনুপ্রবেশকারীরা নেপাল থেকে ভারতে যাতে প্রবেশের চেষ্টা করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হলো। বৈধ পরিচয়পত্র ছাড়া দুই দেশের মধ্যে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। সীমান্ত এলাকাতে বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File