Virat Kohli-Gautam Gambhir | বাতিলের খাতায় হিটম্যান? কথা বন্ধ কোহলি-গম্ভীরের! ভারতকে হারিয়ে ম্যাচ ঝুলিতে পুরলো ইংল্যান্ড
Friday, July 17 2026, 4:32 am

Key Highlightsহেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির কথাবার্তা একেবারে বন্ধ। অন্যদিকে, রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের দরজা তাঁর জন্য চিরতরে বন্ধ হতে বসেছে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হলো তাঁদের। ম্যাচ হাতছাড়া হল শুভমান গিলদের। সূত্রের খবর, টানা দুই ম্যাচ ব্যর্থ হতেই রোহিতকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। আগামী রবিবারই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ হতে পারে। এদিন খেলতে নেমে হাফসেঞ্চুরি করলেন বিরাট। শ্রেয়স আইয়ারের চেষ্টায় রানটা ২৩৩ পর্যন্ত পৌঁছয়। পাল্টা খেলতে নেমে জো রুটের দাপটেই ম্যাচ ঝুলিতে পুরল ইংল্যান্ড। গুঞ্জন, হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির কথাবার্তা একেবারে বন্ধ।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ভারত
- ভারত বনাম ইংল্যান্ড
- ইংল্যান্ড
- গৌতম গম্ভীর
- ইংল্যান্ড ক্রিকেট লীগ
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- বিরাট কোহলি
- রোহিত শর্মা


