Operation Sindoor | যুদ্ধবিরতি চেয়ে পাকিস্তানের আর্জি ঝুলিয়ে রাখে ভারত, 'অপারেশন সিঁদুর' নিয়ে বিস্ফোরক প্রাক্তন CDS!

Thursday, August 6 2026, 7:58 am
Operation Sindoor | যুদ্ধবিরতি চেয়ে পাকিস্তানের আর্জি ঝুলিয়ে রাখে ভারত, 'অপারেশন সিঁদুর' নিয়ে বিস্ফোরক প্রাক্তন CDS!
highlightKey Highlights

ইসলামাবাদকে তাৎক্ষণিক কোনও স্বস্তি না দিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করানোর কৌশলগত সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।


পহেলগাম জঙ্গি হামলার প্রতিশোধ নিতে 'অপারেশন সিঁদুর'-এর তীব্র আঘাতে দিশেহারা ও আতঙ্কিত পাকিস্তান আকস্মিক যুদ্ধবিরতির আর্জি নিয়ে ডিজিএমও হটলাইনের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে ২০২৫ সালের ১০ মে'র সকাল। তবে ইসলামাবাদকে তাৎক্ষণিক কোনও স্বস্তি না দিয়ে বিকেল পর্যন্ত অপেক্ষা করানোর কৌশলগত সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারতের প্রাক্তন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের মতে, এই সিদ্ধান্তের নেপথ্যে মূল কারণ ছিল-পাকিস্তানের ওপর ভারতের পরিকল্পিত হামলার তখনও অর্ধেকটাই বাকি ছিল! এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্পষ্ট জানান, অভিযান বন্ধ করতে রাজি হওয়ার আগে নিজেদের সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করতে বদ্ধপরিকর ছিল ভারত। 'অপারেশন সিঁদুর'-এর নিখুঁত পরিকল্পনা ও তা বাস্তবায়নের নেপথ্যে অন্যতম মূল কারিগর ছিলেন এই প্রাক্তন সিডিএস। তিনি বলেন, ভারতীয় লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে তাদের উদ্দেশ্য সফল হয়েছে-এমন ধারণা থেকেই মূলত যুদ্ধবিরতির পথ খুঁজেছিল পাকিস্তান। তবে এর পাশাপাশি, নয়াদিল্লি যদি পাল্টা আঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেয়, সেই আশঙ্কায় তটস্থ হয়েই ইসলামাবাদের তরফে তড়িঘড়ি এই যুদ্ধবিরতির আর্জি জানানো হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File