Donald Trump | বাণিজ্য চুক্তির পরই অবস্থান বদল, বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে যোগ ভারতীয় প্রতিনিধির

Friday, February 20 2026, 4:25 am
Donald Trump | বাণিজ্য চুক্তির পরই অবস্থান বদল, বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে যোগ ভারতীয় প্রতিনিধির
highlightKey Highlights

গাজার শান্তির জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে যোগ দিলেন ভারতের প্রতিনিধি।


আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণার পর থেকেই অবস্থান বদলেছে নয়াদিল্লি। বৃহস্পতিবারের গাজার শান্তির জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে যোগ দিলেন ভারতের প্রতিনিধি। ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স নমজ্ঞ সি খাম্পা বৈঠকে যোগ দেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “গাজা সহ গোটা এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি ফেরানোর যাবতীয় পদক্ষেপকে সবসময় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বোর্ড অফ পিস এ ভারত যোগ দেবেন কিনা সেটা নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File