India Japan Relation | ভারত-জাপান বৈঠকে প্রাধান্য পেলো প্রতিরক্ষা-জ্বালানি! কী কী জানালেন মোদী-তাকাইচি?
Thursday, July 2 2026, 2:42 pm

Key Highlightsসাংবাদিক বৈঠকে মোদি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভারত-জাপানের ‘স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ’ নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে।
বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হলো ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ বৈঠক। এদিন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষা এবং প্রযুক্তি নিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সাংবাদিক বৈঠকে মোদি বলেন, “বর্তমান অনিশ্চিত বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা এই যৌথ রোডম্যাপ তৈরি করেছি।” তিনি আরও বলেন, “কয়েক দিন আগে জি-৭ সম্মেলনে আমি বলেছিলাম, বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে পারস্পরিক বিশ্বাসই সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। ভারত-জাপান সম্পর্ক সেই বিশ্বাসেরই প্রতিফলন।” সূত্রের খবর, বৈঠকে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং সাপ্লাই চেন শক্তিশালী করার মতো একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
- Related topics -
- দেশ
- জাপান
- ভারত
- নরেন্দ্র মোদি
- প্রতিরক্ষা
- প্রযুক্তি
- সাংবাদিক বৈঠক


