LPG | আমেরিকা থেকে LPG আমদানি বাড়ানোর পথে হাঁটছে ভারত, IOCL, BPCL, HPCL-কে নির্দেশ কেন্দ্রের!

Friday, August 14 2026, 2:57 am
LPG | আমেরিকা থেকে LPG আমদানি বাড়ানোর পথে হাঁটছে ভারত,  IOCL, BPCL, HPCL-কে নির্দেশ কেন্দ্রের!
highlightKey Highlights

পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আমেরিকা থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG আমদানি বাড়ানোর পথে হাঁটছে ভারত।


পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আমেরিকা থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা LPG আমদানি বাড়ানোর পথে হাঁটছে ভারত। চলতি বছরের শুরুতেই আমেরিকার সঙ্গে প্রথম দীর্ঘমেয়াদি LPG আমদানি চুক্তি করেছিল ভারত। সেই চুক্তির আওতায় প্রায় ২২ লক্ষ টন LPG আমেরিকা থেকে আমদানির কথা, যা ভারতের মোট LPG আমদানির প্রায় ১০ শতাংশ। এবার সেই পরিমাণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ২০২৭ সালে ভারতের মোট LPG আমদানির অন্তত ১৫ শতাংশ আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে আনার পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File