India-China | চিনের ‘শ্যাডো নেটওয়ার্কে’ অন্তর্ভুক্ত ভারত! আমেরিকার রিপোর্টে গুরুতর অভিযোগ!

Friday, August 14 2026, 4:44 am
India-China | চিনের ‘শ্যাডো নেটওয়ার্কে’ অন্তর্ভুক্ত ভারত! আমেরিকার রিপোর্টে গুরুতর অভিযোগ!
highlightKey Highlights

চিনের উপর আমেরিকার চড়া শুল্ক চাপানো রয়েছে। তবে সেই ট্যারিফ এড়িয়ে চিনা পণ্য মার্কিন বাজারে ঢোকানোর অভিযোগে এবার ভারতের বিরুদ্ধে।


চিনের উপর আমেরিকার চড়া শুল্ক চাপানো রয়েছে। তবে সেই ট্যারিফ এড়িয়ে চিনা পণ্য মার্কিন বাজারে ঢোকানোর অভিযোগে এবার ভারতের বিরুদ্ধে। এই নিয়ে ভারতের নাম উল্লেখ করে হোয়াইট হাউসের ‘The Great Transshipment Scam’ নামে প্রকাশিত এক রিপোর্টে ভারতকে চিনা পণ্যের একটি বড় ‘শ্যাডো ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্ক’-এর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।রিপোর্টের দাবি, আমেরিকা চিনা পণ্যের উপর বেশি শুল্ক বসানোর পর চিন থেকে সরাসরি আমেরিকায় পণ্য পাঠানোর বদলে তৃতীয় কোনও দেশের মাধ্যমে পণ্য পাঠানোর প্রবণতা বেড়েছে। এই প্রক্রিয়ায় পণ্যের সামান্য পরিবর্তন, প্যাকেজিং, লেবেল বা কাগজপত্র বদলে সেটিকে অন্য দেশের পণ্য হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। ফলে চিনা পণ্যের উপর প্রযোজ্য বেশি শুল্ক এড়িয়ে তুলনামূলক কম শুল্ক দিয়ে সেগুলি আমেরিকার বাজারে ঢুকতে পেরেছে বলে দাবি রিপোর্টে। রিপোর্টে বিশ্বের প্রায় ৪০টি দেশকে এই ট্রান্সশিপমেন্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। দেশগুলিকে তাদের ভূমিকার ভিত্তিতে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ Tier 1-এ রাখা হয়েছে ভারতকে। একই তালিকায় রয়েছে কানাডা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ইজরায়েল এবং মেক্সিকোর মতো আমেরিকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File