Asian Games 2026 | এশিয়াডে লক্ষ্যভেদ ভারতীয় শুটারদের, অবশেষে ভারতের ঝুলিতে এল চলতি এশিয়াডের দ্বিতীয় সোনা!

Friday, September 25 2026, 5:48 am
Asian Games 2026 | এশিয়াডে লক্ষ্যভেদ ভারতীয় শুটারদের, অবশেষে ভারতের ঝুলিতে এল চলতি এশিয়াডের দ্বিতীয় সোনা!
highlightKey Highlights

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের বিরাট ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় শুটার কমলজিৎ এবং ইন্দেরজিৎ সিং সুরুচি।


চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এল দ্বিতীয় স্বর্ণপদক। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের বিরাট ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় শুটার কমলজিৎ এবং ইন্দেরজিৎ সিং সুরুচি। এশিয়ান রেকর্ড ছুঁয়ে ফাইনালে উঠে শুরু থেকেই দাপট বজায় রাখেন এই জুটি। শুটিং থেকে শুক্রবার একটি রুপোও এসেছে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিমে চিনের কাছে সামান্য ব্যবধানে হেরে দ্বিতীয় হয় ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নীরজ কুমার ও রুদ্রাঙ্কশ পাটিলের দল। এছাড়া স্কোয়াশ ও টেবিল টেনিস মিক্সড ডাবলসে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছে ভারত। পাশাপাশি কবাডি ও মহিলাদের হকি দলও সেমিফাইনালে পৌঁছেছে। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File