FIFA World Cup | এসেছে ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ, কিন্তু আদৌ খেলতে পারবে ভারত?

Key Highlightsআজারবাইজানে আগামী ২২ অক্টোবর শুরু হতে চলেছে অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ। সেখানেই খেলার সুযোগ পেয়েছে ভারত।
ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেলো ভারত! আজারবাইজানে আগামী ২২ অক্টোবর শুরু হতে চলেছে অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ। সেখানেই খেলার সুযোগ পেয়েছে ভারত। ফিফার কাউন্সিলর ব্যুরো জানিয়েছে, ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হবে এই বিশ্বকাপ। এই প্রথমবার অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। তাই উদ্বোধনী বছরে ফিফা সবকটি দেশ অর্থাৎ ২১০টি ফিফা সদস্য দেশকে খেলার সুযোগ করে দিয়েছে। সেই সুবাদেই সুযোগ পেয়েছে ভারতও। তবে ভারতের এই বিভাগের কোনও দল তৈরীই নেই। ফলে, আদৌ ভারত বিশ্বকাপ খেলতে যাবে কি না, সেই প্রশ্নের উত্তর কারও কাছেই নেই। এমতাবস্থায় এগিয়ে এসেছেন মিনার্ভা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা, কোচ ও যুব ফুটবল নিয়ে অন্যতম উৎসাহী ব্যক্তিত্ব রঞ্জিত বাজাজ। দিন কয়েক আগে তাঁর তত্ত্বাবধানেই মিনার্ভা অ্যাকাডেমি হেলসিঙ্কি কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি একটি ভিডিও প্রকাশ করে অনুরোধ করেন, যদি তাঁকে বিশ্বকাপের অনুর্ধ্ব-১৫ দলের কোচ করা হয়, তাহলে তিনি একমাসের মধ্যে দলের জন্য উপযুক্ত খেলোয়াড় খুঁজে বার করবেন।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা বিশ্বকাপ
- ভারত


