India-GCC Trade Talk | সৌদি আরব, কাতার সহ পশ্চিম এশিয়ার ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তির পথে মোদির ভারত
Friday, February 6 2026, 6:59 am

Key Highlightsপশ্চিম এশিয়ার ‘উপসাগরীয় সহযোগিতামূলক পর্ষদ’ (গাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা সংক্ষেপে জিসিসি) এর সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করল ভারত।
পশ্চিম এশিয়ার ‘উপসাগরীয় সহযোগিতামূলক পর্ষদ’ (গাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা সংক্ষেপে জিসিসি) এর সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করল ভারত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, ওমান এবং বাহরিন, এই ছ’টি দেশ নিয়ে এই উপসাগরীয় সহযোগিতামূলক পর্ষদ গঠিত। গত বৃহস্পতিবারই নয়াদিল্লির সঙ্গে মুক্ত বাণিজ্য (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা সংক্ষেপে এফটিএ) নিয়ে কথাবার্তা শুরু করার প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। অর্থাৎ, এই চুক্তি চূড়ান্ত হলে ওই ছ’টি উপসাগরীয় দেশে বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে ভারত।


