India defence acquisition | ২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী কিনছে ভারত, দেশেই তৈরী হবে অস্ত্রশস্ত্র

Key Highlightsদেশের সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা সামগ্রী কিনতে ২.১২ লক্ষ কোটি টাকা খরচের অনুমোদন দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল।
সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এক বৈঠকে দেশের সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা সামগ্রী কিনতে ২.১২ লক্ষ কোটি টাকা খরচের অনুমোদন দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। সূত্রের খবর, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোর জোর দিয়ে প্রতিরক্ষা সামগ্রীর ৮২ শতাংশই কেনা হবে দেশীয় সংস্থা থেকে। এই তালিকায় স্থল সেনার জন্য থাকছে হাই মোবিলিটি ভেহিকল, সেলফ প্রপেল্ড ট্র্যাকড গান সিস্টেম, লাইট মাল্টি-রোল হেলিকপ্টার, স্বল্প দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেম, গান শট রেসপন্স সিস্টেম, কাউন্টার-ড্রোন সিস্টেম, নজরদারি চালানোর ড্রোন, ইন্টিগ্রেটেড সার্ভেইল্যান্স ও স্টাইক সিস্টেম এবং লং-রেঞ্জ কামিকাজে ড্রোন। নৌসেনার জন্য থাকছে, জাহাজ ধ্বংসকারী মিসাইল ঠেকাতে অত্যাধুনিক অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ। এবং বায়ুসেনার জন্য থাকছে হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, অস্ত্র এবং মোবাইল এক্স-ব্যান্ড ডপলার ওয়েদার রাডার।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- ভারত
- শক্তিশালী মিসাইল
- অস্ত্র রপ্তানি
- পরমাণু অস্ত্র


