U15 World Cup | বাহরিনকে হারিয়ে জুনিয়র ফিফা বিশ্বকাপে জয়ের ধারায় ভারত!
Monday, October 26 2026, 1:52 pm

Key Highlightsবাহরিনের বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে জয় তুলে নিল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা।
জুনিয়রদের ফিফা বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। বাহরিনের বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস ম্যাচে ৪-৩ গোলে জয় তুলে নিল বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ১৬ মিনিটে ম্যাকডনিশ এনগাইরাংবাম এবং ১৯ মিনিটে লালরেমরুয়াতফেলার গোলে প্রথমার্ধে ২-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বাহরিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও চাপ সামলে দারুণভাবে লড়াই করে ব্লু কোল্টসরা। ৩৮ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান লালরেমরুয়াতফেলা এবং পরের মিনিটে নিবাস মিতেই ওয়াহেংবাম দলের চতুর্থ গোলটি করেন। শেষ মুহূর্তে বাহরিন একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ভারতীয় দল।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ভারত
- ফিফা বিশ্বকাপ


