India-China | লাদাখ-অরুণাচল সীমান্তে J-20 ‘মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের, বাড়ছে উদ্বেগ
Tuesday, July 28 2026, 4:46 am

Key Highlightsউত্তর সীমান্ত অর্থাৎ লাদাখ এবং অরুণাচল সীমান্তের একেবারে গা ঘেঁষে বিমানঘাঁটিগুলিতে পরপর দাঁড়িয়ে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান।
সম্প্রতি ভারতের স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, চলতি বছরের জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে অন্তত ১১টি J-20 যুদ্ধবিমান দু’টি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। উত্তর সীমান্ত অর্থাৎ লাদাখ এবং অরুণাচল সীমান্তের একেবারে গা ঘেঁষে বিমানঘাঁটিগুলিতে পরপর দাঁড়িয়ে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান। ৯ জুলাই শিনজিয়াংয়ের হোটান বিমানঘাঁটিতে একসঙ্গে ৭টি J-20 যুদ্ধবিমান, তিব্বতের ডামশুং বিমানঘাঁটিতে আরও ৪টি J-20 দেখা গিয়েছে। যদিও এই বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ভারত-চীন সংঘাত
- চিন
- চীন
- যুদ্ধবিমান
- রাফাল জেটস
- যুদ্ধজাহাজ
- ভারত-চিন সীমান্ত
- চীনা সেনা


