Delhi | ইন্ডি জোটের সমাবেশের জেরে দিল্লিতে ১১ হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট, দাবি সিটিআই-এর!
Monday, November 2 2026, 9:22 am

Key Highlightsরবিবারে ইন্ডি জোটের মেগা সমাবেশের কারণে দিল্লির চাঁদনি চক, সদর বাজার, কনট প্লেসসহ প্রধান বাজারগুলিতে প্রায় ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI)।
রবিবারে ইন্ডি জোটের মেগা সমাবেশের কারণে দিল্লির চাঁদনি চক, সদর বাজার, কনট প্লেসসহ প্রধান বাজারগুলিতে প্রায় ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI)। সংগঠনটির মতে, রামলীলা ময়দানের আশপাশের আড়াই লক্ষ দোকান বন্ধ থাকায় ৮০ শতাংশ ব্যবসায়িক কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়। সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের দেওয়া হিসাব অনুযায়ী, পাইকারি ও খুচরো ব্যবসায় ৮,৮০০ কোটি, পরিবহণে ১,৫০০ কোটি, হোটেল-পর্যটনে ৫০০ কোটি এবং দিনমজুর ও অসংগঠিত ক্ষেত্রে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যানজটের আশঙ্কায় নয়ডা, গুরুগ্রামসহ আশপাশের ১০০টি শহর থেকে ক্রেতারা আসেননি। এর আগে সমাবেশ পেছানোর আবেদন জানালেও তা না মানায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।


