INDIA Bloc | জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ইমপিচমেন্ট তথা 'জন মহাভিযোগ' কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করল বিরোধী ইন্ডি জোট!
Friday, October 30 2026, 9:56 am

Key Highlightsমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ইমপিচমেন্ট তথা 'জন মহাভিযোগ' কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করল বিরোধী ইন্ডি জোট।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ইমপিচমেন্ট তথা 'জন মহাভিযোগ' কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করল বিরোধী ইন্ডি জোট। শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এই ‘নকল সংসদ’ বসানোর পরিকল্পনা ছিল। লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের স্পিকারের ভূমিকায় থাকার কথা থাকলেও, সকাল থেকে অবিরাম বৃষ্টির জেরে খাড়গের বাসভবনে জল জমে যায়। কংগ্রেস সূত্রের দাবি, জল জমার কারণেই শুক্রবারের এই কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়নি। তবে পরিকল্পনা পুরোপুরি বাতিল হচ্ছে না। ইন্ডি জোটের রামলীলা ময়দানের মেগা জনসভার আগের দিন অর্থাৎ শনিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও স্রেফ আবহাওয়া নাকি অন্য কোনো রাজনৈতিক কারণ এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশনার


