India-Bhutan | ভারতের E20 পেট্রল নিতে গররাজি ভুটান! ভুয়ো খবর- স্পষ্ট জানালো কেন্দ্র
Sunday, July 5 2026, 4:03 pm

Key Highlightsভুটান ভারতের E20 পেট্রল নিতে রাজি হয়নি বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভুল বলে দাবি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
সম্প্রতি The Bhutanese-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতকে আগের পাঠানো সাধারণ পেট্রোল সরবরাহ করতে অনুরোধ করেছে ভুটান সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, ভুটানের পুরোনো জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং পাহাড়ি রাস্তার কারণে ইথানল মেশানো E20 পেট্রল ব্যবহারে সমস্যা হতে পারে। সেকারণেই এই অনুরোধ করা হয়েছে। এদিন এই খবরকে সম্পূর্ণ ভুল বলে দাবি করলো কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, ভারতের তেল বিপণন সংস্থাগুলি (OMCs) এখনও ভুটানকে E20 পেট্রল রপ্তানির কোনও আনুষ্ঠানিক প্রস্তাবই দেয়নি। উল্লেখ্য, ভুটান ভারতের কাছ থেকে রপ্তানিযোগ্য পেট্রল ও ডিজ়েল আমদানি করে, যার দাম ভারতের সাধারণ খুচরো বাজারে বিক্রি হওয়া জ্বালানির তুলনায় বেশি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ভুটান
- ভারত সরকার
- পেট্রল
- controversy
- কেন্দ্রীয় সরকার


