Moitree Express | পুজোর আগেই চালু হতে পারে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা!
Monday, September 7 2026, 4:55 pm

Key Highlightsকূটনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দুর্গাপুজোর আগেই ফের গড়াতে পারে ভারত-বাংলাদেশ আন্তর্দেশীয় ট্রেনের চাকা।
কূটনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দুর্গাপুজোর আগেই ফের গড়াতে পারে ভারত-বাংলাদেশ আন্তর্দেশীয় ট্রেনের চাকা। মঙ্গলবার ঢাকায় দু'দিনের আন্তর্জাতিক রেলওয়ে বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস পুনরায় চালু করার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে চলেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের জুলাই থেকে স্থগিত থাকা এই পরিষেবা আগামী অক্টোবর মাসেই ফের চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশের তারেক রহমান সরকার—উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এছাড়াও বৈঠকে রাজশাহী-কলকাতা নতুন ট্রেন চালু এবং মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু দিয়ে চালানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুই দেশের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের সবুজ সংকেতের ওপর।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ট্রেন


