New World Map | UN-এর নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন ভারতের, তবে জম্মু-কাশ্মীরে ‘বদল নয়’!
Monday, September 7 2026, 4:43 pm

Key Highlightsরাষ্ট্রপুঞ্জের পেশ করা ‘ইকুয়াল আর্থ’ নামের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন জানাল ভারত।
রাষ্ট্রপুঞ্জের পেশ করা ‘ইকুয়াল আর্থ’ নামের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন জানাল ভারত। ৫০০ বছরের পুরনো ‘মার্কেটর’ মানচিত্রে আফ্রিকা মহাদেশকে ছোট করে দেখানোর ভুল সংশোধন করতেই এই উদ্যোগ। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে আফ্রিকান ইউনিয়নের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত-সহ ১৬৪টি দেশ। তবে সমর্থনে রাজি হলেও ভারতের সার্বভৌমত্ব ও সীমান্ত নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নতুন মানচিত্রে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে হবে। ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী ভারতের সীমানা না দেখানো হলে তা মেনে নেওয়া হবে না। ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত।
- Related topics -
- দেশ
- ভারত
- রাষ্ট্রপুঞ্জ
- জম্মু-কাশ্মীর


