Russia-India | "ভারত কোথা থেকে তেল কিনবে তা তারাই ঠিক করবে", ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তির পরেই বিবৃতি রাশিয়ার

Thursday, February 5 2026, 5:04 am
Russia-India | "ভারত কোথা থেকে তেল কিনবে তা তারাই ঠিক করবে", ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তির পরেই বিবৃতি রাশিয়ার
highlightKey Highlights

বৃহস্পতিবার মস্কোর তরফে এক বিবৃতিতে জানানো হল, বিশ্বের কোন দেশ থেকে ভারত তেল কিনবে তা একান্তই তাদের সিদ্ধান্ত।


সোমবার রাতে (ভারতীয় সময়) দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে ভারতের উপর যে যে অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক ‘পারস্পারিক’ শুল্ক আরোপ করেছিলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তা প্রত্যাহার করেছে আমেরিকা। বৃহস্পতিবার মস্কোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশ্বের কোন দেশ থেকে ভারত তেল কিনবে তা একান্তই তাদের সিদ্ধান্ত। এই বিষয়ে সম্পূর্ণ স্বাধীন তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File