India-China | দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক, SCOএ দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ভারত-চিন!

Saturday, April 18 2026, 8:54 am
India-China | দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক, SCOএ দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ভারত-চিন!
highlightKey Highlights

বিশ্বে অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে চিনের সঙ্গে 'ব্যবসায়িক সম্পর্ক' বজায় রাখার সিদ্ধান্ত নিলো ভারত।


বিশ্বে অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে চিনের সঙ্গে 'ব্যবসায়িক সম্পর্ক' বজায় রাখার সিদ্ধান্ত নিলো ভারত। এই আবহে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির করতে বৈঠক করল ভারত ও চিন। গত ১৬-১৭ এপ্রিল প্রথম সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) দ্বিপাক্ষিক সংলাপে মুখোমুখি হয়েছে ভারত ও চিন। এই বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এসসিও-তে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংস্থার ভবিষ্যত রূপরেখা সম্পর্কে নিজেদের মতামত আদানপ্রদান করেছে এবং আলোচনা ও সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে উভয় দেশের প্রতিনিধিরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File