India-Pakistan | UN-এ পাকিস্তানি সেনার পর্দাফাঁস! রাষ্ট্রসংঘে পাক সেনার সম্পদ লুঠের অভিযোগ তুলল ভারত!
Thursday, November 19 2026, 4:30 pm

Key Highlightsপ্রাকৃতিক সম্পদ লুঠের অভিযোগে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান সেনাবাহিনীকে তীব্র আক্রমণ করল ভারত।
প্রাকৃতিক সম্পদ লুঠের অভিযোগে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান সেনাবাহিনীকে তীব্র আক্রমণ করল ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ বিদেশি রাষ্ট্রনেতাদের সামনে পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরল খনিজ প্রদর্শনের প্রসঙ্গ টেনে বলেন, এটি সম্পদ শোষণের প্রমাণ। আত্মম্ভরিতার বদলে জনগণের স্বার্থে সম্পদ ব্যবহারের পরামর্শ দেন তিনি। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির নেপথ্যেও এই সম্পদ নিয়ন্ত্রণের যোগসূত্র তুলে ধরেন হরিশ। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানের মন্তব্যের জবাবে তিনি স্পষ্ট জানান, দ্বিপাক্ষিক বিরোধ নিয়ে আলোচনার পরিকল্পনা ভারতের নেই। পাশাপাশি প্রতিবেশীদের বিরুদ্ধে সংঘাত উস্কে দেওয়া বন্ধ করার হুঁশিয়ারিও দেন ভারতীয় দূত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- পাকিস্তান


