Sujit Bose | হাইকোর্টের দ্বারস্থ জেলবন্দি সুজিত বসু! ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করলেন মামলা!
Thursday, May 28 2026, 12:33 pm

Key Highlightsজেলে থাকাকালীনই ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুজিত বসু।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। রাজ্যে পালাবদলের পরেই তাঁকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারীদের দাবি, দমদম পুরসভায় শতাধিকের বেশি চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করেছিলেন প্রাক্তন মন্ত্রী। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকাও লেনদেন হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সুজিত বসু। এবার জেলে থাকাকালীনই ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে আইনজীবী মারফৎ মামলা দায়ের করেছেন সুজিত বসু। খুব শীঘ্রই বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে।


