Construction Work | তারাতলা বিপর্যয়ের জের, কোন কোন এলাকার সব নির্মীয়মান কাজ বন্ধ করল সরকার?
Thursday, June 25 2026, 10:09 am

Key Highlightsতারাতলা বিপর্যয়ের জের, বুধবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, কলকাতা সমস্ত নির্মাণ আপাতত বন্ধ থাকবে।
তারাতলা বিপর্যয়ের জের, বুধবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, কলকাতা সমস্ত নির্মাণ আপাতত বন্ধ থাকবে। কিন্তু কোন কোন জায়গায়? এবার তা বৃহস্পতিবার বিধানসভায় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলে দেন, “আমরা চার সপ্তাহ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, রাজারহাট নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর, বারুইপুর পুর এলাকায়, সব নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম।” পাশাপাশি সমস্ত প্ল্যান অডিট করার জন্য একটি টিমও গঠন করার কথা তিনি ঘোষণা করা হয়। তিনি বলেন, “সব প্ল্যান অডিট হবে, অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে।” এই কমিটির মাথায় থাকবেন IAS রাজেশ পাণ্ডে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- শুভেন্দু অধিকারী
- রাজারহাট
- নিউটাউন
- দক্ষিণ ২৪ পরগনা


