Baijnath Himachal | রাবনকে দহন নয়, শ্রদ্ধা করা হয় হিমাচলের এই শহরে! জানুন নেপথ্যে এর কারণ!
Thursday, October 22 2026, 1:30 pm

Key Highlightsদেশজুড়ে যেখানে দশেরার দিনে রাবণের পুতুল পুড়িয়ে অসত্যের ওপর সত্যের জয়ের উৎসব পালন করা হয়, তখন এর সম্পূর্ণ ব্যতিক্রম দেখা যায় হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈজনাথ শহরে।
দেশজুড়ে যেখানে দশেরার দিনে রাবণের পুতুল পুড়িয়ে অসত্যের ওপর সত্যের জয়ের উৎসব পালন করা হয়, তখন এর সম্পূর্ণ ব্যতিক্রম দেখা যায় হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈজনাথ শহরে। এখানকার স্থানীয় বাসিন্দা ও পুরোহিতরা রাবণকে খলনায়ক নয়, বরং মহাদেবের পরম ভক্ত ও মহা পণ্ডিত হিসেবে শ্রদ্ধা করেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, ত্রেতাযুগে এই পবিত্র স্থানেই কঠিন তপস্যা করেছিলেন রাবণ। মহাদেবকে খুশি করতে তিনি নিজের মাথা পর্যন্ত অর্পণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। রাবণ শিবের এত বড় ভক্ত হওয়ায় তাঁর পুতুল পোড়ানোকে পাপ ও অসম্মানজনক বলে মনে করেন স্থানীয়রা। অতীতে রাবণ দহনের চেষ্টা করা হলে অঘটন ঘটেছিল বলেও লোককথা রয়েছে। সত্য-মিথ্যার বিতর্ক পেরিয়ে এই অনন্য প্রথা রামায়ণের চেনা গণ্ডির বাইরে শিবভক্তির এক অন্য রূপ ফুটিয়ে তুলেছে।
- Related topics -
- দেশ
- ভারত
- হিমাচলপ্রদেশ
- পুজো ও উৎসব


