BSF | প্রথম দফায় BSF-কে হস্তান্তর করা হয়েছে ১৪২.৭৯ একর জমি! কোন জেলায় কতটা জমি দেওয়া হল?
Thursday, May 28 2026, 7:53 am

Key Highlightsমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, প্রথম দফায় ১৪২.৭৯ একর জমি বিএসএফকে হস্তান্তর করা হয়েছে।
রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্তরক্ষী বাহিনীকে জমি হস্তান্তরের কথা ঘোষণা করেন। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, প্রথম দফায় ১৪২.৭৯ একর জমি বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে কোচবিহারে ২২.৯২৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর, দার্জিলিং-এ ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি, মালদহে ১০.৯০ একর, মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর, নদিয়ায় ০.৫৫ একর এবং উত্তর ২৪ পরগণায় ২.৬ একর জমি বিএসএফ-কে দেওয়া হয়েছে।


