Ebola Virus | মধ্য আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৬৭, মৃত্যু ২০৪ জনের! বন্ধ করা হলো উগান্ডা-কঙ্গোর সীমান্ত!

Sunday, May 24 2026, 4:03 pm
Ebola Virus | মধ্য আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৬৭, মৃত্যু ২০৪ জনের! বন্ধ করা হলো উগান্ডা-কঙ্গোর সীমান্ত!
highlightKey Highlights

মধ্য আফ্রিকায় মারাত্মক রূপ ধারণ করেছে ইবোলা ভাইরাসের সংক্রমণ।


মধ্য আফ্রিকায় মারাত্মক রূপ ধারণ করেছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে শনিবার রাত পর্যন্ত প্রায় ৮৬৭ জন ইবোলা আক্রান্তের খবর মিলেছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ২০৪ জনের। এই আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই সংক্রমণকে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে এবং উগান্ডা-কঙ্গোর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্বেগের বিষয় হলো, ইবোলা সংক্রমণ বিরল ভাইরাস 'বুন্দিবুগিও' (Bundibugyo) স্ট্রেনের এখনও কোনও অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা নেই। এই রোগে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। আফ্রিকায় ইবোলার ভয়াবহতা দেখে ভারত সরকারও একটি সতর্কবার্তা জারি করেছে। ভারতীয়দের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File