Imran Khan | হতাশ ইমরানের দুই পুত্র, জেলে চরম অস্বাস্থ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী!

Friday, August 28 2026, 6:27 am
Imran Khan | হতাশ ইমরানের দুই পুত্র, জেলে চরম অস্বাস্থ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী!
highlightKey Highlights

কারাগারে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


কারাগারে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অনলাইনে এক সাংবাদিক বৈঠকে তাঁর দুই ছেলে, সুলেমান ও কাসিম খান অভিযোগ করেন, ৭৩ বছর বয়সী ইমরানের বেঁচে থাকা নিয়েই চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছেলেদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাঁকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না। উপরন্তু, দিনে ২৩ ঘণ্টা প্রাকৃতিক আলোহীন মাত্র ১.৮ বাই ২.৪ মিটারের একটি ক্ষুদ্র সেলে একপ্রকার একাকী বন্দি করে রাখা হয়েছে তাঁকে। ২০২৩ সাল থেকে দুর্নীতির মামলায় জেলে থাকা ইমরানের সঙ্গে ২০২২ সালের পর তাঁর সন্তানদের আর দেখা করতে দেওয়া হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File