Imran Khan | ‘গুমঘরে’ একান্তবাস থেকে মুক্তি, দেখা হবে পরিবারের সাথেও! স্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান!

Tuesday, September 1 2026, 12:34 pm
Imran Khan | ‘গুমঘরে’ একান্তবাস থেকে মুক্তি, দেখা হবে পরিবারের সাথেও! স্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান!
highlightKey Highlights

মঙ্গলবার আদিয়ালা জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছে, আইন মেনে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে সঙ্গে তাঁর স্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।


কিছুটা স্বস্তিতে প্রাক্তন পাক প্রধামন্ত্রী ইমরান খান। মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করে ইসলামাবাদ হাই কোর্ট জানিয়েছে, একান্তবাস নয়, কারাবিধি মেনে পরিবারের ঘনিষ্ট সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে ইমরানকে। তাঁকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি খাদিম হুসেন সুমরো। ইমরানের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। কারাবিধি মেনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে যাবতীয় নির্দেশ মানা হচ্ছে কিনা তার বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File