Iran-India | ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা মোজতবার, ইরান যাচ্ছেন বিহারের রাজ্যপাল!

Monday, June 29 2026, 2:30 pm
Iran-India | ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা মোজতবার, ইরান যাচ্ছেন বিহারের রাজ্যপাল!
highlightKey Highlights

ভারতের একটি প্রতিনিধিদল তেহরান যাচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে থাকছেন বিহারের রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল।


ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা পাঠালো ইরান। ইদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা সইদ মোজতবা খামেনেই প্রধানমন্ত্রী মোদীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ভারত ও ইরানের মধ্যের সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন। এই সম্পর্ককে আরও মজবুত করার অঙ্গীকার করেছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা। অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি আকাশপথে আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয় প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা সইদ আলি খামেনেইয়ের। প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্যে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণও জানিয়েছে তেহরান। তবে প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। পরিবর্তে, ভারতের একটি প্রতিনিধিদল তেহরান যাচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে থাকছেন বিহারের রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল, সৈয়দ আটা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File