Weather Update | 'ধন্যি মে'! প্রতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির আশা, নেই তাপপ্রবাহের আশঙ্কা! কী জানালো মৌসম ভবন?

Friday, May 1 2026, 2:52 pm
Weather Update | 'ধন্যি মে'! প্রতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির আশা, নেই তাপপ্রবাহের আশঙ্কা! কী জানালো মৌসম ভবন?
highlightKey Highlights

মৌসম ভবন আগামী ৪ সপ্তাহের যে ইঙ্গিত দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মে মাসে সেভাবে তাপপ্রবাহের আশঙ্কা নেই, বরং প্রতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির আশা রয়েছে।


ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঝড়-বৃষ্টি দিয়ে শুরু হলো মে মাস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরকম 'স্বস্তি' রয়েছে আরও। মৌসম ভবন আগামী ৪ সপ্তাহের যে ইঙ্গিত দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মে মাসে সেভাবে তাপপ্রবাহের আশঙ্কা নেই, বরং প্রতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির আশা রয়েছে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরম বাড়তে পারে, ওইটুকুই। সোমবার গণনার দিন কলকাতা-সহ ৮ জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মে থেকে জুলাইয়ের মধ্যে প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তাই মৌসম ভবন ৮ শতাংশ কম বৃষ্টির ইঙ্গিত দিয়েছে বর্ষায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File