WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Randhir Jaiswal | 'অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবেই, ঢাকাকে বড় বার্তা নয়া দিল্লির!
Friday, May 8 2026, 12:06 pm

Key Highlightsভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবেই।
বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি সরকার। এরপরই বঙ্গে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জেতার পরই ভারতের 'পুশ-ব্যাক' নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান আশঙ্কা প্রকাশ করে মন্তব্য করেন, ভারত থেকে যদি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হয়, তাহলে ঢাকাও কড়া ব্যবস্থা নেবে। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবেই। অবশ্যই সবকিছু খতিয়ে দেখে তবেই পুশ-ব্যাকের ব্যবস্থা নেওয়া হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- বাংলাদেশ


