Illegal Betting App | বেআইনি বেটিং অ্যাপের প্রচার! ED-র দপ্তরে অভিনেত্রী নিধি, নজরে একাধিক তারকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা!

Wednesday, August 19 2026, 2:49 pm
Illegal Betting App | বেআইনি বেটিং অ্যাপের প্রচার! ED-র দপ্তরে অভিনেত্রী নিধি, নজরে একাধিক তারকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা!
highlightKey Highlights

১৯ অগস্ট হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজির হন অভিনেত্রী। তাঁকে পুলিশি নিরাপত্তার মধ্যেই ED দপ্তরে ঢুকতে দেখা যায়।


বেআইনি বেটিং অ্যাপের প্রচার মামলার তদন্তে এবার অভিযুক্তের তালিকায় নাম জুড়লো দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের। বুধবার, ১৯ অগস্ট হায়দরাবাদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পুলিশি নিরাপত্তার মধ্যে দপ্তরে ঢোকেন তিনি। সূত্রের খবর, বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার সংক্রান্ত একটি চলতি তদন্তে নিধিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই মামলায় এর আগে হায়দরাবাদ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা CID-এর কাছেও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন তিনি। অভিযোগ, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের অ্যাপের প্রচার করেছিলেন তিনি। ED-র তালিকায় রয়েছেন একাধিক তারকা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File