STF | কলকাতার নাদিয়ালে বেআইনি অস্ত্র কারখানার হদিস, উদ্ধার প্রচুর অস্ত্র!

Wednesday, October 14 2026, 8:15 am
STF | কলকাতার নাদিয়ালে বেআইনি অস্ত্র কারখানার হদিস, উদ্ধার প্রচুর অস্ত্র!
highlightKey Highlights

পুজোর ঠিক আগে কলকাতার নাদিয়াল থানার আয়ুবনগর এলাকায় একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।


পুজোর ঠিক আগে কলকাতার নাদিয়াল থানার আয়ুবনগর এলাকায় একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় গোয়েন্দারা। তল্লাশিতে দুটি ৭ এমএম পিস্তল, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ক্যালিবারের কার্তুজ এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে। যদিও অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তার পরিচয় জানতে পেরেছেন তদন্তকারীরা। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আসন্ন পৌরনিগম নির্বাচনের আগে খোদ কলকাতায় এমন কারখানা থেকে অস্ত্র কাদের কাছে সরবরাহ করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File