IIT Kharagpur | দেশের প্রথম আইআইটি হিসেবে খড়গপুর আইআইটিতে চালু হচ্ছে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স!
Friday, November 13 2026, 2:00 pm

Key Highlightsদেশের প্রযুক্তি শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি-তে এবার থেকে স্নাতকোত্তরে চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা শুরু হতে চলেছে।
দেশের প্রযুক্তি শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি-তে এবার থেকে স্নাতকোত্তরে চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা শুরু হতে চলেছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদনপ্রাপ্ত এই তিন বছরের এমডি কোর্স ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে। ড. বিসি রায় মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এই পঠনপাঠন শুরু হবে। উদ্বোধনী শিক্ষাবর্ষে জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি—এই ছয়টি বিশেষায়িত বিভাগে মোট ১২টি আসন রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেডিকেল সায়েন্সকে এক করে একটি আন্তঃবিষয়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মূলত NEET-PG ২০২৬ কাউন্সেলিংয়ের মাধ্যমেই এই কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- আইআইটি
- চিকিৎসা
- শিক্ষা ব্যবস্থা


