IIT Kharagpur | ভুয়ো শংসাপত্র ব্যবহার করে আইআইটি খড়্গপুরে চাকরি? সার্টিফিকেট বাতিল কর্মীর
Sunday, July 26 2026, 4:11 am

Key Highlightsরাজ্যের কলেজ সার্ভিস কমিশন, দমকল বিভাগ ও স্বাস্থ্য দপ্তরে ভুয়ো শংসাপত্র দিয়ে যে নিয়োগ হয়েছিল তার তথ্য প্রমাণ–সহ রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য পর্যবেক্ষক পার্সাল কিস্কু।
রাজ্যের কলেজ সার্ভিস কমিশন, দমকল বিভাগ ও স্বাস্থ্য দপ্তরে ভুয়ো শংসাপত্র দিয়ে নিয়োগ। চাঞ্চল্য খড়্গপুর আইআইটি–তে। ২০২২-এ খড়্গপুর আইআইটি–তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। মেধাতালিকা প্রকাশ হতেই দেখা যায় নদিয়ার ধানতলা থানা এলাকার হোসেনপুরের যুবক দেবরাজ বিশ্বাস আদিবাসী সংরক্ষিত পদে নিয়োগ পেয়েছেন। অথচ আদিবাসী রাহুল মাণ্ডির নাম ছিল ওয়েটিং লিস্টে! অভিযোগ, ২০১২-য় নদিয়ার রানাঘাট মহকুমাশাসকের দপ্তর থেকে অভিযুক্ত দেবরাজের ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। গত ৫ জুন সেই সার্টিফিকেট বাতিল করেছেন রানাঘাটের বর্তমান এসডিও মহম্মদ সুবুর খান। তিনি বলেন, 'ওই সার্টিফিকেটটি বাতিল করে জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষকে। থানায় এফআইআর করা হবে।'
- Related topics -
- দেশ
- খড়গপুর
- আইআইটি
- বীরভূম
- নদীয়া
- মুর্শিদাবাদ
- চাকরি দুর্নীতি
- ভারত


