IIT Jadavpur | স্ট্যানফোর্ড লিস্টে যাদবপুর-আইআইটি খড়্গপুর! দেশের ৩,৮৯৮ জন গবেষক রয়েছেন লিস্টে

Wednesday, October 14 2026, 4:34 pm
IIT Jadavpur | স্ট্যানফোর্ড লিস্টে যাদবপুর-আইআইটি খড়্গপুর! দেশের ৩,৮৯৮ জন গবেষক রয়েছেন লিস্টে
highlightKey Highlights

দেশের ১,১৮৫টি প্রতিষ্ঠানের ৩,৮৯৮ জন গবেষক এই তালিকায় জায়গা পেয়েছেন, যার মধ্যে বাংলার মুখ সবচেয়ে বেশি উজ্জ্বল করেছে আইআইটি খড়্গপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়।


সম্প্রতি ২০২৬-এর 'বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানী'-র তালিকা প্রকাশ করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ার। দেশের ১,১৮৫টি প্রতিষ্ঠানের ৩,৮৯৮ জন গবেষক এই তালিকায় জায়গা পেয়েছেন। যাদবপুরের ৪৮ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন। দেশের সমস্ত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়্গপুর তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইআইএসসি বেঙ্গালুরু এবং আইআইটি দিল্লি। আইআইটি খড়্গপুরের ৯৭ জন গবেষক বিশ্বের সেরা বিজ্ঞানীদের এই তালিকায় রয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় (৩৮ জন), বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (৪৪ জন), আইআইটি গুয়াহাটি (৩৭ জন) এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (৪০ জন) মতো দেশের প্রথম সারির প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File