IIT Delhi | ঋষিকেশের অকালমৃত্যুতে শোকপ্রকাশ, মানসিক স্বাস্থ্য খতিয়ে দেখতে বহিরাগত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত IIT দিল্লির!
Wednesday, August 26 2026, 5:16 am

Key Highlightsঋষিকেশের অকালমৃত্যুতে গত ২৪ অগস্ট একটি শোকসভারও আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষক, পড়ুয়া ও কর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আইআইটি দিল্লির এমএসসি পড়ুয়া ঋষিকেশ কুমারের প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে ডিরেক্টরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পড়ুয়ারা। এবার পড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইআইটি দিল্লি (IIT Delhi) কর্তৃপক্ষ। ওই পড়ুয়ার মৃত্যুর কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি বাহ্যিক তদন্ত কমিটি (external inquiry committee) গঠন করার করার জানিয়েছে আইআইটি কতৃপক্ষ। এই কমিটি ঘটনার পরিস্থিতি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে। পড়ুয়াদের অভ্যন্তরীণ অভিযোগ খতিয়ে দেখতে একজন বহিরাগত ওম্বাডসপার্সন নিয়োগের প্রস্তাব করেছে কতৃপক্ষ।


