IFA Shield Final | শিল্ড বাগালো মোহনবাগান! ছন্নছাড়া ইস্টবেঙ্গল, ডার্বি জিতে বদলা সবুজ মেরুনের
Thursday, October 8 2026, 3:45 pm

Key Highlightsইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ২২ বারের জন্য আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। টানা দু’বার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন।
বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জমে গেলো দুই প্রধানের খেলা। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২তম আইএফএ শিল্ড (IFA Shield 2026) চ্যাম্পিয়ন হলো মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছিল দুই দলই। ৬ মিনিটেই রামিরেজের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েছিলেন এডমুন্ড। তাঁর শট আটকে দেন সবুজ মেরুনের বিশাল কাইথ। বেশ কয়েকবার চেষ্টার পর ৪৫ মিনিটে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন জেলকোভিচ। ওই গোলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সারা ম্যাচে আর বিশাল কাইথ ও সবুজ-মেরুন রক্ষণ ভাঙতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচের ফলাফল ১:০। এই নিয়ে ২২ বার শিল্ড জিতল সবুজ-মেরুন।
- Related topics -
- খেলাধুলা
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- এটিকে মোহনবাগান
- মোহনবাগান
- ইস্টবেঙ্গল
- আইএফএ
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- আইএসএল
- কলকাতা ডার্বি


